রংপুরে শিশু হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ মে ২০১৫, ১৭:১৫
রংপুরে ছয় বছরের শিশুকে হত্যার দায়ে এক নারীর মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রংপুরের একটি আদালত বৃহস্পতিবার এ রায় দেয়। একই সঙ্গে ওই নারীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামান এ রায় দেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৩ জুলাই বিকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরদহ মন্দিরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুমানকে (৬) চকলেট দেয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান একই এলাকার সামসুল আলমের স্ত্রী মাজেদা বেগম।
 
নিজের ঘরে আটকে রেখে সন্ধ্যার পর রুমানকে গলা টিপে হত্যা করেন মাজেদা।
 
পূর্ব শত্রুতার জেরে রুমানকে হত্যা করেন বলে আদালতে স্বীকার করেছেন তিনি।