কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় "সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ ঠাকুর” শীর্ষক বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান তালুকদার।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অতিন কুমার কুন্ডু এতে সভাপতিত্বে করেন। জেলা প্রশাসক আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম, খাজা সামছুল আলম, এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী ও সৈয়দ নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
পরে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। জেলা প্রশাসক আব্দুর রহিম ও মোস্তাহেদ ফাররোখ আবৃত্তি করেন।
