উখিয়ায় ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১০ মে ২০১৫, ১৪:৫৯
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী পর্যটকবাহী হামিম নামের এক বিলাসবহুল গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় বিজিবি সদস্যরা ইয়াবা পাচারের দায়ে ৩৫ জন যাত্রীকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। 
 
যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার ফেরদৌস মোল্লা জানান, তারা ঢাকা থেকে ওই গাড়ি নিয়ে টেকনাফ বেড়ানোর জন্য আসছিল। যাওয়ার পথে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। 
 
তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।