দ্বিতীয়বারে মতো চলছে 'কনকোয়েরর কর্পোরেট আইডেনটিটি ডিজাইন কনটেস্ট ২০১৫'

আপডেট : ১০ মে ২০১৫, ২২:৫৭
 
দ্বিতীয় বারের মতো আয়োজন করা হয়েছে 'কনকোয়েরর কর্পোরেট আইডেনটিটি ডিজাইন কনটেস্ট ২০১৫'। শিক্ষার্থী এবং পেশাদার শিল্পী উভয়ে তাদের মেধা ও প্রতিভা প্রদর্শনের জন্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
 
প্রতিযোগিতাটির  প্রথম পর্যায় গত ০৪ মে তেজগাঁওয়ে  কর্পোরেট আইডেনটিটি ডিজাইন সেমিনার পেপার স্টুডিও প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গ্রাফিক্স ডিজাইনার, পেশাদার শিল্পী ও ডিজাইন প্রশিক্ষণার্থী গ্রুপ ২টি ভিন্ন সেশনে এই সেমিনারে অংশগ্রহণ করেন।
 
এই সেমিনারে ১৩ টি প্রতিষ্ঠান থেকে ৫০ শিক্ষার্থী অংশ নেয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চারুকলা বিভাগ - ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এতে অংশগ্রহণ করে।
 
সেমিনারে চিত্রশিল্পী ও ডিজাইনার খালেদ মাহমুদ মাইন্ড, ম্যাটার, ম্যাটারিয়েলাইজেশন এবং ক্রিস্টোফার ব্যালারেস্ক, লাক্সারী ব্র্যান্ড ও মার্কেটিং ডিরেক্টর, আর্জো উইগিন্স ক্রিয়েটিভ পেপারস, 'Beyond culture and nationality, why should luxury brands above all focus on the Human 2 Human touch' এর উপর আলোচনা করেন।
 
সেমিনারের শেষে 'কনকরার কর্পোরেট আইডেনটিটি ডিজাইন কনটেস্ট, ২০১৫' ঘোষণা করা হয় এবং প্রতিযোগিতার সেট থিম নির্ধারিত হয় 'শাশ্বত বাংলা'।
 
অংশগ্রহণকারীদের এমন একটি প্রতীক ডিজাইন করতে হবে, যা আমাদের দেশ, বাঙালি ও বাঙালি জাতিকে তুলে ধরবে। এই বিষয়বস্তু ছাত্র ও পেশাজীবী ডিজাইনার উভয় গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। সেট থিম ছাড়া ফ্রি থিম (শুধুমাত্র পেশাজীবী ডিজাইনারদের জন্য) এবং একটি নতুন ক্যাটাগরি রয়েছে নাম 'অনুপ্রাণিত কাজ'।
 
প্রতিযোগিদের সৃজনশীল ডিজাইন জমা প্রদানের সর্বশেষ সময়সীমা আগামী ২৪ মে বিকাল ৫টা পর্যন্ত। ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে 'গোল্ড অ্যাওয়ার্ড' বিজয়ী, 'সিউল ডিজাইন সপ্তাহ ২০১৬', ভিজিট করার সুযোগ পাবেন।  প্রতিযোগিতার বিস্তারিত পেপার স্টুডিওর ওয়েবসাইট- www.paperstudio-bd.com এ পাওয়া যাবে।
 
বিচারক হিসাবে থাকছেন - চিত্রশিল্পী খালেদ মাহমুদ, স্থপতি সালাউদ্দিন আহমেদ, গ্রাফিক্স ডিজাইন বিশেষজ্ঞ লরা বোনাপাসে ও ইউসুফ হাসান, ব্র্যান্ড পরিচয়ের স্বপ্নদর্শী ইফতেখার এ. খান, মুদ্রণ বিশেষজ্ঞ আরিফুর রহমান মুনির এবং বিজ্ঞাপন শিল্প ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব আলী জাকের। বিচারকগণ ২৬ মে, ২০১৫ তারিখে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন।