শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনাসহ আব্দুল জলিল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার সকালে তাকে আটক করা হয়।
তিনি মুন্সীগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
কাস্টমসের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম জানান, কুয়ালালামপুর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন জলিল। বিমানবন্দরে তার লাগেজ স্ক্যানিং এর সময় সোনাগুলো ধরা পড়ে। পরে তার লাগেজ থেকে ২ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
