রাজধানীর বংশালে একটি বাসার বারান্দায় বৈদ্যুতিক তার থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে এক মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত মায়ের নাম কাজল রানী (৪০)। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত কাজল রানীর বড় ছেলে পঙ্কজ জানান, তার ছোট ভাই বারান্দায় খেলতে গিয়ে পড়ে থাকা তারের সঙ্গে লেগে চিৎকার দিলে তার মা তাকে ছাড়াতে যান। এসময় বিদ্যুতের ওই তার মায়ের (কাজল রানী) শরীরে লেগে যায়। তিনি বিপ্লব চন্দ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলে বিপ্লব চন্দ্র বিদ্যুৎ থেকে বেঁচে যায় কিন্তু মা বিদ্যুৎতায়ীত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
