নির্বাচিত ১৫টি গ্রন্থের প্রকাশান ও নির্বাচিত কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠের আয়োজন করে প্রকাশনাসংস্থা আবিষ্কার।
সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী সমরেশ মজুমদার, কথা শিল্পী সাহিদা বেগম।
সমরেশ মজুমদারের উপন্যাস সমগ্র প্রথম খণ্ড,নীরা লাহিড়ীর নিপা, ড. মো. রেজাউল করিমের মুন্সী প্রেমচাঁদের উপন্যাস বিষয় ও শিল্পরূপ ড. মোহাম্মদ বাহাউদ্দিনের ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গ, মারুফুল ইসলামের সিলেক্টেড পয়েম,ফরিদ আহমেদ দুলালের বাংলাদেশের কবি ও কবিতা, শিরীণ আখতারের শেখ আন্দু, হাসান হাফিজের পাখির চোখে দেখা, বকুল আশরাফের অনাকাঙ্ক্ষিত ভাঙ্গচুর, ড. আব্দুল মান্নান শিকদারের আবার শূন্যতা, মোহাম্মদ লুত্ফর রহমানের চার্ল এন্ড দ্যা চকলেট ফ্যক্টরি , রফিক হাসানের চোখের দেখা আরব দেশ, মোহাম্মদ শহীদুল্লাহের ম্যাঁ ডট কম এবং রাহাত মোস্তাফিজের যে মেঘ রোদ্দুর ছুঁয়েছিল প্রকাশিত হয়। প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে কবিরা নির্বাচিত কবিতা আবৃত্তিতে করেন।
