ছুটি কাটাতে সাড়ে ছয় হাজার কর্মী ফ্রান্সে নিয়ে গেলো চীনা কোম্পানি!

আপডেট : ১১ মে ২০১৫, ২০:২০
 
চিনের তিয়েনস গ্রুপের সিইও তাঁর সংস্থার ছয় হাজার চারশ' কর্মীদের চার দিনের জন্য ছুটি কাটাতে ফ্রান্সে নিয়ে গিয়েছেন। কোম্পানিটির সিইও লি জুয়ান তার প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষে এই এলাহি কাণ্ড করেন। তিয়েনসের বায়োটেকনোলজি থেকে ট্যুরিজম, সমস্ত ব্যবসাই রয়েছে।
 
IMG0
চার দিনের এই ছুটিতে তারা প্যারিসের ল্যুভর মিউজিয়াম ও ব্যক্তিগত কেনাকাটা সারেন। এর পরের দুই দিনের জন্য তারা দেশটির সমুদ্র তীরবর্তী নাইস শহরে যান। সেখানে গিয়ে তারা বিশ্বের বৃহত্তম মানব বাক্য তৈরি করে গিনেস বুকে স্থান করে নেন।
 
ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়রের তালিকায় রয়েছেন তিয়েনস গ্রুপের সিইও লি জুয়ান। কর্মীদের থাকার জন্য তিনি ফ্রান্সের কান এবং মন্যাকোতে ৭৯টি হোটেলে চার হাজার ৭৬০টি রুম বুক করেছেন। এছাড়াও এই বিশাল কর্মী বাহিনী এক যায়গা থেকে আরেক যায়গায় যাওয়ার জন্য মোট ১৪৬টি বাসও অগ্রিম বুক করা হয়েছে। সূত্র: সিএনএন