অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক পাচারকারীসহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। পরে বেলা ১১ টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতদের বাড়ি সাতক্ষীরা, যশোর, ফেনী, খুলনা, নোয়াখালী ও ময়মনসিংহ জেলায়।
ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, ভোরে ভোমরা সীমান্ত দিয়ে ২৪ জন বাংলাদেশি অবৈধপথে ভারতে যাচ্ছিল। এসময় বিজিবির কর্তব্যরত একটি টহল দল তাদেরকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সেখান থেকে এক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
