বিরামপুরে বজ্রপাতে মাদরাসা ছাত্রীর মৃত্যু

আপডেট : ১২ মে ২০১৫, ১৮:৩৭
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বজ্রপাতে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু ঘটেছে।
 
জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার অচিন্তপুর গ্রামে বুলু মিয়ার কন্যা আয়ড়া মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্রী আদুরী বেগম (১৪) ঝড়োহাওয়া ও বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিল। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।