আফগানিস্তানের কাবুলে বিদেশিদের মধ্যে জনপ্রিয় একটি গেস্টহাউসে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে দুই ভারতীয় ও মার্কিন নাগরিকসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বুধবার রাতে এই হামলা চালানো হয়। খবর: বিবিসি, রয়টার্স ও এনডিটিভি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঐ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তবে রয়টার্স পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে শহরের কোলোলা পুশতা এলাকার পার্ক প্যালেস গেস্ট হাউসে এই হামলা করা হয়। এসময় কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলা চালানোর আগে তারা দুই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনী ঐ গেস্ট হাউজের বাগান থেকে অন্তত ৫০জনকে উদ্ধার করেছে।
বিবিসি জানিয়েছে, এই হামলা অন্তত পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল।
