বাকৃবিতে রেলস্টেশন চালু করা হোক

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:৪৮

কৃষিশিক্ষার সর্ববৃহত্ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। প্রকৃতি-কন্যা নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি রেলস্টেশন রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দীর্ঘ কয়েক বছর ধরে স্টেশনটি বন্ধ রয়েছে। স্টেশন ফলক থাকলেও এখানে কোনো ট্রেন থামে না। ফলে বিশ্ববিদ্যালয় থেকে কয়েক কিলোমিটার দূরের স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্য রাতের ট্রেনে উঠতে সমস্যা হয়, অন্যদিকে মধ্যরাতে স্টেশনে যেতে মাঝে মধ্যে ছিনতাইকারীর কবলেও পড়তে হয়। স্টেশনটি সচল হলে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ছিদ্দিকুর রহমান

শিক্ষার্থী, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ