বেনাপোল পর্যটন মোটেল থেকে চার হাজার বোতল ফেনসিডিলসহ একটি এম্বুলেন্স আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকাল ৮টার দিকে পর্যটন মোটেলের সামনে রাখা টয়েটো হাইস এম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ-১৫-৪৭২৫) থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের মেজর লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, দুই যুবক বেনাপোল সীমান্ত থেকে একটি রোগী বহনকারী এম্বুলেন্সে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে পর্যটন মোটেলে অবস্থান করছে। এর ভিত্তিতে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা পর্যটন মোটেলে অভিযান চালিয়ে ওই এম্বুলেন্সটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে এম্বুলেন্সের ভিতর থেকে ৪ হাজার বোতল ফেনসিডিল জব্দ করে।
মোটেলের রেজিস্টার থেকে জানা যায়, ২০১ নম্বর রুমের বোর্ডার খুলনার দৌলতপুর থানার জাওপুর গ্রামের আবুল কালাম ও আকাশ হোসেন নামের দুইযুবক এই এম্বুলেন্সটি নিয়ে মোটেলে এসে অবস্থান করছিলেন ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
