নয়াপল্টনে বহুতল ভবনে অাগুন

আপডেট : ১৫ মে ২০১৫, ১৯:১১
রাজধানীর নয়াপল্টনে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে নয়াপল্টনে 'কাসপিয়া' ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এর কারণ জানা যায়নি।
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।