পাবনার আটঘরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী শফিকুল পলাতক রয়েছেন। রবিবার সকালে স্ত্রী খাদিজা খাতুন(৩৮)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবেশীদের অভিযোগ, শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী খাদিজাকে পিটিয়ে হত্যা করে স্বামী শফিকুল পালিয়ে যান।
আটঘরিয়া থানার এসআই শিশির কুমার জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
