মুক্তিপণের টাকাসহ ৫ অপহরণকারী আটক

আপডেট : ১৭ মে ২০১৫, ১৭:১২
রাজধানীতে শিল্পপতির ছেলেকে অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের পাঁচজনকে আটক করেছে র‌্যাব। ক্যান্টনমেন্ট 
এলাকা থেকে ১৫ দিন আগে আবীর নামে ওই ছেলেকে অপহরণ করা হয়েছিল।
 
রবিবার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণ হিসাবে আদায় করা এক কোটি ৭৪ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। 
 
র‌্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র মুফতি মাহমুদ হাসান এসব তথ্য জানান।
 
তিনি বলেন, গত ২ মে আবীরকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে অপহরণের পর তার পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। 
 
পরে পরিবারের পক্ষ থেকে ২ কোটি টাকা মুক্তিপণ দেয়া হলে ৬ মে তাকে ছেড়ে দেয়া হয়।
 
মুফতি মাহমুদ হাসান জানান, অপহরণ ঘটনা জানার পর থেকেই র‌্যাব ওই চক্রের সদস্যদের ধরতে কাজ করতে থাকে। তদন্তের সূত্র ধরেই উত্তরা থেকে ওই ৫ জনকে টাকাসহ আটক করা হয়।