ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে শ্যালককে তার দুলাভাই শ্বাসরুদ্ধ করে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ইমন (১৫) নামের নিহতকে উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের রবিউল্লাহ’র ছেলে।
নিহতের পিতা রবিউল্লাহ জানান, তার ছেলে ইমনকে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে হত্যা করেছে জামাতা রফিকুল।
নবীনগর থানার ওসি রণজিত রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। অভিযুক্ত জামাতা পলাতক রয়েছে।
