জয়পুরহাটের কালাই উপজেলায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে তিনটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার গাবতলী থানার হাতিবান্ধ্যা গ্রামের সাঞ্জু সাকিদার (২৫), একই জেলার সাহাজাহানপুর থানার ডোমনপুকুর গ্রামের ফরহাদ হাসান রনি (২৪) ও বগুড়া সদর থানার সাবগ্রামের রিপন (২৩)। আটককৃত মোটরসাইকেলগুলো হলো, ডিসকোভার-১৩৫ সিসি, ডিসকোভার-১২৫ সিসি এবং পালসার-১৫০ সিসি।
থানা সূত্রে জানা গেছে, পুলিশের পাতা ফাঁদে ওই তিনজন গ্রেফতার হয়েছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ উপজেলায় মোটরসাইকেল চুরি দিন দিন বাড়ছিল। নতুন কৌশনে তাদের গ্রেফতার করা হয়েছে।
