ঢাকায় আইস্টোর উদ্বোধন

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:১৮

ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত অ্যাপলের আইস্টোর। এখন থেকে ক্রেতারা অ্যাপেল ব্র্যান্ডের আইফোন, আইপ্যাড, ম্যাক বুকসহ অনুমোদিত সকল পণ্য কিনতে পারবেন ঢাকার গুলশান, উত্তরার নর্থ টাওয়ার ও বসুন্ধরা সিটিতে চালু হওয়া আইস্টোর থেকে। গতকাল রাজধানীর তিনটি আই স্টোরের উদ্বোধন করেন অ্যাপেল ব্র্যান্ডের বাংলাদেশে একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  রাকিবুল কবির। এসময় উপস্থিত ছিলেন জেনারেশন নেক্সট কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কৈলাশ গুপ্তা, ইউনিয়ন গ্রুপের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম। আইস্টোর প্রসঙ্গে রাকিবুল কবির জানান, একজন ক্রেতা খুব সহজেই www.Compustarltd.com এই ওয়েবসাইটে প্রবেশ করে তার সেটটির আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারছেন আইফোন আসল না নকল। এছাড়াও জানতে পারছেন বাংলাদেশে অনুমোদিত আইফোন বিক্রেতাদের ঠিকানা। -প্রেস বিজ্ঞপ্তি