সিঙ্গার এর পরিচালন মুনাফা বেড়েছে ৪০%

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:১৯

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর ৩১ ডিসেম্বর ২০১৮ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী পরিচালন মুনাফা বেড়েছে ৪০%। সিঙ্গার রেফ্রিজারেটর ২০১৮ সালে বাংলাদেশের ‘এক নম্বার রেফ্রিজারেটর ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বখ্যাত মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান নিয়েলসন এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত জরিপে অংশগ্রহণকারী ভোক্তাগণ সিঙ্গার-কে দেশের সবচেয়ে পছন্দের রেফ্রিজারেটর ব্র্যান্ড হিসেবে মনোনীত করেছে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান গ্যাভিন জে.ওয়াকার জানান বিগত তিন বছরে বিক্রয় বৃদ্ধি পেয়েছে দ্বিগুন এবং উক্ত সময়ে আয় বৃদ্ধি পেয়েছে ২.৫ গুণেরও বেশি। এই ফলাফল সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে বাংলাদেশের নেতৃস্থানীয় আন্তর্জাতিক অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৯ এবং আগত দিনগুলোতে দ্রুত সম্প্রসারণশীল ও সম্ভাবনাময় ক্ষেত্রকে কাজে লাগাতে আমরা রিটেইল ও হোলসেল ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছি।’ — প্রেস বিজ্ঞপ্তি।