বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় সোহরাব মোল্লা (৪২) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভাটশালা গ্রামে এ হামলার শিকার হন তিনি।
গুলিবিদ্ধ সোহরাবকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা হলেন- ভাটশালা গ্রামের মুদি দোকানি ওবায়দুল শেখ এবং আতিক শেখ।
গুলিবিদ্ধ সোহরাব মোল্লা গোটাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সদস্য এবং ভাটশালা গ্রামের ইদ্রিস আলী মোল্লার ছেলে।
সোহরাব মোল্লা বলেন, এর আগে ভাটশালা গ্রামের মনিসহ কয়েকজন আমাকে কুপিয়ে জখম করে। ওই সময়ে আমি ওদের বিরুদ্ধে একটি মামলা করি। সেই মামলা তুলে না নেয়ায় মঙ্গলবার রাতে স্থানীয় ওবায়দুল নামে এক মুদি দোকানির দোকানে মনিসহ কয়েকজন অস্ত্র নিয়ে এই এসে আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় ওরা গুলি চালালে আমার বাম হাতের কব্জিতে একটি গুলি বিদ্ধ হয়।
