বেগমগঞ্জ উপজেলার ১২টি সরকারি জলাশয় ইজারা দেয়ার টেন্ডার দাখিলের সময় বাক্স ভাঙচুর ও তা লুট করে নিয়ে যায় কয়েকজন যুবক।
টেন্ডার দাখিলের শেষদিন বৃহস্পতিবার বেলা ১২টার কিছুক্ষণ আগে একদল যুবক হঠাৎ করে এসে টেন্ডার বক্স লুট করে নিয়ে যায়। এ সময় উপজেলা পরিষদের কর্মচারী কর্মকর্তাদের সাথে যুবকদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত টেন্ডার কমিটির সভায় ঘটনার প্রেক্ষিতে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের ও পুনঃ টেন্ডার আহ্বান করার সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার ২০টি সরকারি জলাশয়ের মধ্যে ইতিপূর্বে ৮টি জলাশয়ের টেন্ডার গ্রহণ করা হয়েছিল।
বৃস্পতিবার ২১ মে বাকি ১২টি জলাশয়ের টেন্ডার গ্রহণের শেষদিনের সময় সীমা শেষ হওয়ার পূর্বেই একদল যুবক অতর্কিত এসে টেন্ডার বক্স ভাংচুর করে লুট করে নিয়যায়। বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
