চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ১৩

আপডেট : ২৩ মে ২০১৫, ০০:১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৩ কর্মী আহত হয়েছে। শুক্রবার বিকালে আলাওল হলের মাঠে খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাঠে খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ এফ রহমান ও আলাওল হলে হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
 

এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর এ এস এম মনিরুল হাসান জানান, শিবির ছাত্রলীগ সংঘর্ষের ঘটনার সময় হলের কয়েক রুমে ভাংচুর চালায় ছাত্রলীগ। কয়েকজন শিক্ষার্থীর মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।