কুমিল্লার চান্দিনায় ট্রাক উল্টে জাকির হোসেন (৩০) নামে এক রিক্সা চালকের মৃত্যু ঘটেছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত জাকির দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের হাসেম মিয়ার ছেলে। তিনি চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামে ভাড়া থাকতেন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান জানান, সকালে লিচু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে গেলে মহাসড়কের পাশ দিয়ে চলা রিক্সাটি চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু ঘটে।
