পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন আফিসার কাজী নজরুল ইসলাম জানান, সকালে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা ‘সুসমিতা’ নামের যাত্রীবাহী বাস পিরোজপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জন আহত হয়। তাত্ক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনায় কেউ নিহত হননি। আহতরা ভান্ডারিয়া, পিরোজপুরসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছে।
