কালীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৫, ১৪:৪৯
 
জেলার কালীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে হালিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। রবিবার ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। হালিমা উপজেলার মনোহরপুর গ্রামের মিরাজুল ইসলামের স্ত্রী।
 
মিরাজুল ইসলাম জানান, ভোরে ঘরে থাকা বৈদ্যুতিক মাল্টিপ্লাগ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই হালিমা নিহত হন।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।