মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনা স্কুল শিক্ষক নিহত

আপডেট : ২৪ মে ২০১৫, ১৭:৩২
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৪৮) নামে প্রাথমিক বিদালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল নয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে দিয়ে রাস্তার পার হচ্ছিলেন আব্দুল করিম। এ সময় পিছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।  
 
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।