একটানা তীব্র দাবদাহ ও অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। সেই সাথে প্রাণীকুলেরও ত্রাহি অবস্থা। তীব্র দাবদাহে উপজেলায় হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হচ্ছেন- উপজেলার হাসাদাহের নাসিরউদ্দিন (৭৫), মেঘা মণ্ডল (৭০) ও মিনাজপুর মাঠপাড়ার আবুল হোসেন (৫৫)।
হাসাদাহের নাসির উদ্দিন বুধবার সন্ধ্যায়, মেঘা মণ্ডল গভীর রাতে ও আবুল হোসেন যশোর হাসপাতালে ভর্তি করার পর গতকাল সোমবার মারা যান। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা ছিলো গতকালের থেকে কম।
