কাফরুলে জামাতার ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০১৫, ১৮:৩৭
রাজধানীতে জামাতার ছুরির আঘাতে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
 
রবিবার গভীর রাতে সিরাজ উদ্দিনের ছোট মেয়ে জানু বেগমের স্বামী জসীম উদ্দিন তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
 
সোমবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহতের বড় জামাতা মমতাজ উদ্দিন জানান, কাফরুলের ইব্রাহিমপুর এলাকার সিজনি সড়কের ৪৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন সিরাজ উদ্দিন। ওই রাতে পারিবারিক বিষয় নিয়ে জসীম উদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিরাজ উদ্দিনের বুকে-পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোট জামাতা জসীম। গুরুতর আহত সিরাজকে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হলে সোমবার রাত ১০টার দিতে তার মৃত্যু হয়।