রাজধানীর দক্ষিণখান কসাই বাড়ি রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় তৌহিদুর রহমান (৩০) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার ভোরে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত তৌহিদুরের নিকট আত্মীয় সাঈদ হোসেনের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, তৌহিদুর মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তবে কীভাবে তিনি ট্রেনের ধাক্কায় মারা গেলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত তৌহিদুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার বামদহ গ্রামের সান্দার রহমানের ছেলে।
