মাইক্রোবাসে ধর্ষণ: তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ২৮ মে ২০১৫, ১৫:৪০
 
রাজধানীর কুড়িলে মাইক্রোবাসে উঠিয়ে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আশরাফ খান ওরফে তুষার ও জাহিদুল ইসলাম লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ভাটারা থানার পুলিশ এই আবেদন জানায়।
 
গত ২১ মে রাতে কর্মস্থল থেকে ফেরার সময় মাইক্রোবাসে তুলে ধর্ষণ করা হয় ঐ গারো তরুণীকে। পরদিন এই অভিযোগে রাজধানীর ভাটারা থানায় মামলা করেন তিনি।
 
বুধবার সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, মঙ্গলবার রাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে তুষারকে ও বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে লাভলুকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধষর্ণের দায় স্বীকার করেছেন।