বান্দরবানে একটি খামার বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ২ নং কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকায় এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, নিহতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল বলে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
