মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

আপডেট : ২৯ মে ২০১৫, ১৭:১১
 
জেলার মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর কবীর হিমেল (৪০) নামে এক চিকিৎসক নিহত ও চারজন আহত হয়েছেন।  জাহাঙ্গীর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক।
 
শুক্রবার দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল-উত্তরবঙ্গ সড়কে  ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  হতাহতের এ ঘটনা ঘটে।  
 
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,  লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে মামলাও হয়েছে ।