শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত হাজার মোবাইল ফোন সেট জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। চার্জারের নামে এসব মোবাইল ফোন সেটগুলো আনা হয়েছিল। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার বলেন, বৃহস্পতিবার হংকং থেকে মোবাইলগুলো আনা হয়েছে। প্যাকেটের ভেতরে মোবাইল থাকলেও ঘোষণা ছিল চার্জারের।
কাস্টমসের ‘প্রিভেনটিভ’ দল তল্লাশি চালিয়ে সাত হাজার মোবাইল ফোন পান। মোবাইলগুলোর আনুমানিক বাজারদর বিশ কোটি টাকা।
