হালুয়াঘাটে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যবসায়ী আটক

আপডেট : ৩০ মে ২০১৫, ১৭:৪৬
জেলার হালুয়াঘাট উপজেলায় একটি  বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ তিন তরুণ (গারো) অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
 
শনিবার বিকেলে উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে এদের আটক করে ( র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। আটককৃতরা হলো, পূর্ব গোবরাকুড়া গ্রামের অনি চিসিম (১৯), কালিয়ানীকান্দা গ্রামের থাংসু রিছিল (১৮), পলাশতলা গ্রামের  ইফুইম মৃ (২০)।