পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ছাত্রলীগ নেতাসহ বহিস্কার ২

আপডেট : ৩০ মে ২০১৫, ২০:০১
চলতি ‘ডিগ্রি পাশ কোর্সের’ পরীক্ষায় কেন্দ্রে অসদুপায় অবলম্বন ও শিক্ষিকাকে লাঞ্ছিত করার অপরাধে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ দুইজনকে বহিস্কার করেছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।
 
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে সমাজ কর্ম বিষয়ে পরীক্ষা চলাকালীন গাংনী মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বিপ্লব হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে অপর এক ছাত্রকে বহিস্কার করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।