অজ্ঞানপার্টির খপ্পরে ক্যান্সার রোগী

আপডেট : ৩১ মে ২০১৫, ১৯:৪৩
 
 
 
গ্রামের বাড়ি থেকে ঢাকা মেডিক্যালে চিকিত্সা নিতে আসার পথে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুয়িছেন আকতার হোসেন (৪৭)। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় রাজধানীর গুলিস্তান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। বিকাল ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। জানা গেছে—তার বাবার নাম মোকসেদ আলী। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের দোহারে।
 

আকতার হোসেনের ভাজিতা জাহাঙ্গীর হোসেন জানান—তার চাচা একজন ক্যান্সার আক্রান্ত রোগী। সকাল ৮টার দিকে দোহার থেকে রেডিও থেরাপি নেয়ার জন্য বাস যোগে ঢাকা মেডিক্যালে আসছিলেন। পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। এ সময় তাকে অচেতন করে অজ্ঞানপার্টির সদস্যরা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে যায়। পরে বাসযাত্রীরা চাচার মোবাইল ইনডেক্স থেকে জাহাঙ্গীরের নম্বর পেয়ে তাকে ফোন করেন। খবর পেয়ে তিনি (জাহাঙ্গীর) বিকালে গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় তার চাচাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন।