জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে পুকুরে ডুবে মামাতো-ফুপাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এরা হলো, ওই গ্রামের আহম্মাদ আলীর ছেলে সাগর (৫) ও একই উপজেলা সদরের প্রধান পাড়ার মিন্টু মিয়ার মেয়ে আশা (৯)।
গুমানিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জানান, ঘটনার দিন বিকেলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ওই দুই বোন ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।
