রাজধানীর পান্থপথ সংলগ্ন সি আর দত্ত সড়ক পাঁচ দিন পর খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার সকালে ঘটনাস্থল ঘুরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
সাঈদ খোকন বলেন, জননিরাপত্তার কারণে দুর্ঘটনার পর থেকে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে কিছুটা সমস্যা হয়েছে। আজ বিকালের মধ্যে এই সড়ক চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি।
গত বুধবার ন্যাশনাল ব্যাংকের টুইন টাওয়ার নির্মাণের জন্য সুন্দরবন হোটেল সংলগ্ন ঐ জমিতে পাইলিংয়ের সময় ধসের ঘটনা ঘটে। এতে সুন্দরবন হোটেলর বেজমেন্টের কিছু অংশও ধসে পড়ে। হোটেলটি ঝুঁকির মধ্যে পড়ায় তা বন্ধ করে দেয়ার সাথে সাথে সি আর দত্ত সড়কে যান চলাচলও বন্ধ করে দেয়া হয়।
