চট্টগ্রামে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০১৫, ১৫:৫৬
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ  সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান বলছেন, গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৫৫) জেলা পুলিশের ‘তালিকভুক্ত মানবপাচারকারী’।
 
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়ি বাজার থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। রাজ্জাকের বিরুদ্ধে মানবপাচার আইনে থানায় মামলা রয়েছে।