চবির নতুন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৭:০৫
 
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি সমাজতত্ব বিভাগের অধ্যাপক।
 
মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর এ নিয়োগ দিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব  ( বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে জানানো হয়।
 
২০১৩ সালের মে’তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ১৯৮১ চবি সমাজতত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৮২ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৮৮ সালে জাপানে সুকুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান চবির নতুন উপাচার্য।

নতুন উপাচার্য ড . ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন,জাতির জনক বঙ্গবুন্ধ কন্যা শেখ হাসিনাসহ সকলকে কৃতজ্ঞ আমাকে এ দায়িত্ব প্রদান করার জন্য। সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।