কুমিল্লায় আসামি ধরতে গিয়ে হামলায় দুই এসআই আহত

আপডেট : ০৩ জুন ২০১৫, ২০:৩৫
 
 
কুমিল্লায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলায় কোতয়ালী মডেল থানার দুই এসআই আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।  বুধবার দুপুরে নগরীর নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর সুজানগর এলাকার জানু মিয়া হত্যা মামলার আসামি রানাকে মঙ্গলবার সকাল ১০টার দিকে হত্যা করা হয়। এ ঘটনায় রানার পিতা আবদুল জলিল শাহ আলমকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
 
বুধবার দুপুর ২টার দিকে পুলিশ আসামিদের গ্রেফতারের অভিযান চালায়। এসময় টের পেয়ে শাহ আলমসহ কয়েকজন আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। একপর্যায়ে পুলিশ ছয় জনকে আটক করে।
 
 কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, এ ঘটনায় থানার এসআই মোস্তফা ও মাসুদ আহত হয়েছেন।