হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী উধাও

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৬:৩৭
সাভারে শাহনাজ নামের এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী। বৃহস্পতিবার দিনগত রাত থেকে লাশটি বেওয়ারিশ হয়ে হাসপাতালের মর্গে পড়ে থাকায় এ লাশ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 
নিহত শাহনাজের প্রতিবেশীরা জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষ পান করে পোশাক শ্রমিক শাহনাজ বেগম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন নিহতের স্বামী লেবু মিয়া।
 
শাহানাজ ও তার স্বামী লেবু মিয়া সাভার পৌরসভার রাজাশন মহল্লার রেন্টু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও লাশ ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি ।