পরিবেশের প্রভাব সম্পর্কে সচেতন হোন: বান কি-মুন

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৭:০৯
 
পরিবেশের প্রভাব সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘রূপান্তরের এই বছরে স্থিতিশীল উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা প্রভূত উন্নয়ন অবলোকনের অপেক্ষায় আছি, আসুন, তখন আমরা পরিবেশের প্রভাব সম্পর্কে অধিকতর সচেতন হয়ে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করি। আসুন, আমাদের কারণে তৈরি পরিবেশের ফলাফলগুলো সম্পর্কে চিন্তা করি। আসুন, আমরা আমাদের এই গ্রহের শ্রেয়তর সেবকে পরিণত হই।’
 
বান কি মুন বলেন, ‘স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো—পরিবেশের ক্ষতি-বৃদ্ধি ব্যাতিরেকে এবং আমাদের ভবিষ্যত্ প্রজন্মের সম্পদের চাহিদার ব্যাপারে কোনো আপোষ না করে সকল মানুষের জীবন-মান উন্নয়ন। পণ্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে, যেমন, জ্বালানি, পানি এবং অন্যান্য সম্পদের স্বল্প ব্যবহার  এবং খাদ্য অপচয় কমিয়ে এনে, এগুলো আমরা সঠিকভাবে করতে পারি।’
 

প্রসঙ্গত, এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘সাত কোটি স্বপ্ন, একটি গ্রহ, যত্ন নিয়ে ব্যবহার’।