ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শনিবার রাত নয়টার দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের উপজেলার কুমারগাতা ইউনিয়নের সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, অটোরিকশাটি ময়মনসিংহ থেকে মুক্তাগাছায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোচালক মুক্তাগাছা শহরের লক্ষীখোলার বাসিন্দা কানাই গোস্বামী (৩০)।
মুক্তাগাছা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
