'পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। সবাই মিলে ঐক্য করি, সড়ক দুর্ঘটনা রোধে সংস্কৃতি গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সড়ক নিরাপত্তা প্রচারাভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলজিইডির সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্টাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।
পরে ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মইন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শাহনুর, জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক গাড়িচালক অংশগ্রহণ করেন।
