‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ড’ -এর স্বীকৃতি পেল দুই অপারেটর

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:৫৩

২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) পর্যালোচনা অনুযায়ী ‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ড’র স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষ দুই ডিজিটাল ব্র্যান্ড, রবি ও এয়ারটেল। বৈশ্বিক অনলাইন বিশ্লেষণ সংস্থা সোশ্যাল বেকার্স এ স্বীকৃতি দিয়েছে।

গ্রাহকদের সব প্রশ্নের উত্তর দেওয়ায় রবি ও এয়ারটেল’র ফেসবুক পেজকে এ স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মানে ফেসবুক পেজে গ্রাহকরা কোনো প্রশ্ন করার পর সঙ্গে সঙ্গে সবগুলো উত্তর দিয়েছে ব্র্যান্ড দুটি। বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পে সবচেয়ে কম সময়ে গ্রাহকদের উত্তর দেওয়ারও স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাজ ফেসবুক পেজ।

রবি’র মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, ‘সোশ্যাল বেকারস রবি ও এয়ারটেল উভয় ব্র্যান্ডকেই ‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্রান্ড’র স্বীকৃতি দেওয়ায় আমরা অনুপ্রাণিত। আমরা মনে করি পরবর্তী প্রজন্মের ডিজিটাল টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেতে আমাদের প্রচেষ্টার প্রতিফলন এ স্বীকৃতি।’