জেলায় নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণে ফিরোজ হোসেন (৩০) ওরফে চ্যাতা ফিরোজ নামে এক যুবক নিহত হয়েছে। গত শনিবার রাতে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজের বাড়ি হামিদপুর গ্রামের দক্ষিণ পাড়ায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি জানান, গত শনিবার রাতে ফিরোজ ও তার সঙ্গীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে হামিদপুরের বাওড়কান্দা এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় ফিরোজের কাছে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে ময়না তদন্তর জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। চাঁনপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
নিহতের চাচা শরিফুল ইসলাম জানিয়েছেন, আহতাবস্থায় ফিরোজ হোসেনকে উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
