জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্প্রতি ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক শিক্ষা ও সহযোগিতার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে মিলান বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যাপক জিয়ানলুকা ভাগো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত মাইক্রোবায়োলজি এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও গবেষকগণ মিলান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
এ চুক্তির আওতায় ইতোমধ্যে মিলান বিশ্ববিদ্যালয়ের দু’জন গবেষক ড. মাসিনো পাজোরো এবং পিএইচডি গবেষক ইলিনা মারটিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেছেন।
গত ৬ জুন তারা উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষ চুক্তির সফলতা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।
