জাপানে মানুষের হাতে অকাল মৃত্যুর শিকার হওয়া পোকামাকড়ের জন্য একটি নতুন স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। স্মৃতিসৌধটিতে আছে একটি বিরাট আকারের পোকার মূর্তি এবং তার চার দিকে রয়েছে তারের জালের বেষ্টনী। টোকিওর দক্ষিণে কামাকুরা শহরে কেনচোজি মন্দিরে এই মনুমেন্টটি স্থাপিত হয়েছে।
এই অভিনব ভাবনটি প্রথম আসে প্রাণী বিশেষজ্ঞ তাকেশি ইয়োরোর মাথায়। তিনি বহু বছর ধরেই কীটপতঙ্গ-প্রেমী। তার আশা, তিনি যে পোকামাকড়গুলো সংগ্রহ করেছেন তাদের আত্মা এই স্থাপনার মধ্যে দিয়ে শান্তি পাবে।
গত বৃহস্পতিবার এই স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন অতিথির সমাগম হয়। অনুষ্ঠানে একজন মৌদ্ধ পুরোহিত ধর্মীয় শ্লোক পাঠ করেন।
খবর বিবিসি বাংলা অনলাইনের।
